1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

রমজানের প্রস্তুতি হোক আধ্যাত্মিক—বাহ্যিক নয়

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট:
রমজানের প্রস্তুতি বলতে সাধারণত আমরা বেশি বাজার করা, বাড়তি খাবার সঞ্চয় করা কিংবা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার আশঙ্কায় আগেভাগে কেনাকাটাকেই বুঝে থাকি। একই সময়ে টেলিভিশন চ্যানেলগুলোও ব্যস্ত হয়ে পড়ে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, টকশো ও ইফতার মাহফিলের প্রস্তুতিতে।
তবে ইসলামী চিন্তাবিদরা বলছেন, রমজানুল মোবারক মূলত একটি আধ্যাত্মিক জার্নি। এই পবিত্র মাসের প্রস্তুতি বাহ্যিক আয়োজনের চেয়ে আত্মশুদ্ধি ও আল্লাহ তায়ালার সঙ্গে সম্পর্ক উন্নয়নের দিকে বেশি মনোযোগী হওয়া উচিত।
তাদের মতে, রমজান হলো নিজের ভুলত্রুটি সংশোধন, আত্মসংযম অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভের সুবর্ণ সুযোগ। এজন্য আগে থেকেই কিছু প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন।
রমজানের আধ্যাত্মিক প্রস্তুতির অংশ হিসেবে তারা যেসব বিষয়কে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন—
একনিষ্ঠ মনে তওবা করা
আগের কাজা রোজা আদায় করা
রমজানের মাসআলা সম্পর্কিত বই সংগ্রহ ও অধ্যয়ন
রমজানকেন্দ্রিক ব্যক্তিগত ও পারিবারিক রুটিন তৈরি
পরিবারের সদস্যদের নিয়ে রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা
বন্ধু ও স্বজনদের রমজান বিষয়ক বই উপহার দেওয়া
শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা
বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াতের অভ্যাস গড়ে তোলা
আলেমদের ভাষ্য, বাহ্যিক ব্যস্ততা কমিয়ে আত্মিক প্রস্তুতিতে মনোযোগ দিলে রমজানের প্রকৃত বরকত ও রহমত লাভ করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com