1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

রমজানে বাজারে স্বস্তি ফেরাতে বিএনপির নজরদারি: দাউদকান্দি-মেঘনায় মনিটরিং সেল গঠন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখা এবং চাঁদাবাজি প্রতিরোধে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কুমিল্লার দাউদকান্দি ও মেঘনা এলাকায় দলীয় উদ্যোগে গঠন করা হয়েছে বিশেষ বাজার মনিটরিং সেল। এর অংশ হিসেবে দাউদকান্দি পৌর বাজারে সরেজমিন তদারকি কার্যক্রম পরিচালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
পরিদর্শনকালে তিনি বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরা দোকান ঘুরে দেখেন, মূল্যতালিকা যাচাই করেন এবং পণ্যের সরবরাহ পরিস্থিতি খতিয়ে দেখেন। এ সময় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের মতামত শোনেন তিনি। উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও।
তদারকি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. মারুফ হোসেন বলেন, রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “কোনো অসাধু চক্র যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি।”
তিনি স্পষ্ট করে জানান, বাজারে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না। দলের নেতাকর্মীদেরও কঠোর নির্দেশ দেওয়া হয়েছে—কেউ যেন কোনো সিন্ডিকেট বা অনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত না হয়। বরং সাধারণ মানুষকে সুরক্ষা দিতেই দলীয়ভাবে এই তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
রমজানের পবিত্রতা ও সংযমের শিক্ষা ধারণ করে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং ওজনে কম না দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, জনস্বার্থ রক্ষায় বিএনপি সবসময় জনগণের পাশে থাকবে।
ড. মারুফ হোসেন উল্লেখ করেন, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশনায় এ জনকল্যাণমূলক মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।
স্থানীয় ক্রেতারা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। বাজারে নিয়মিত নজরদারি থাকলে কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্যবৃদ্ধি রোধ করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।
রমজানে জনদুর্ভোগ কমাতে রাজনৈতিক দল হিসেবে মাঠপর্যায়ে এমন সক্রিয় উদ্যোগ—এলাকাবাসীর কাছে তা স্বস্তির বার্তা হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com