1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

পুলিশের জনবল বৃদ্ধির লক্ষ্যে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : ঢাকা, ২৬ ফেব্রুয়ারি ২০২৬: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, খুব শিগগির দেশের পুলিশের আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ করা হবে। বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, “পুলিশের জনবল বৃদ্ধির জন্য আমরা চেষ্টা করছি। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলেই নতুন কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু হবে।” তিনি আরও জানান, এসআই ও পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এএসপি নিয়োগ নেওয়া হবে, যা যথাসময়ে জানানো হবে।
এছাড়া, দেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রী উল্লেখ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পরিকল্পনা গ্রহণ ও তা অনুযায়ী কার্যক্রম সম্পাদনের নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়ার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে এবং শিগগির যথাযথ পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম শুরু হবে।
এই উদ্যোগ দেশের পুলিশ বাহিনীকে শক্তিশালী করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত করতে সাহায্য করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com