1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দাউদকান্দিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন বিএনপি নেতা খন্দকার মারুফ হোসেন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লার দাউদকান্দি উপজেলায় দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ সুন্দলপুর–জুরানপুর হয়ে ঝাউতলী সড়কের মেরামত ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ) বাদ জোহর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে তিনি বলেন, জনগণের চলাচল নির্বিঘ্ন করা এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করাই বিএনপির রাজনীতির অন্যতম অঙ্গীকার। স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সড়কটি সংস্কার করে ১৮ ফুট প্রশস্ত সড়কে রূপান্তর করা হবে, যা এলাকার অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে।
এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভুইয়া, দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মো. সেলিম সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার, সুমন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ ও দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মো. জাহেদুল ইসলাম।
স্থানীয় নেতারা জানান, সড়কটির উন্নয়ন সম্পন্ন হলে সুন্দলপুর, জুরানপুর ও ঝাউতলী এলাকার হাজারো মানুষের যাতায়াত সহজ হবে এবং কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে জনগণের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা আরও জোরদার করার প্রচেষ্টা হিসেবে এ উদ্যোগকে দেখছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com