1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দাউদকান্দি পৌরসভার উন্নয়নে নতুন নেতৃত্বের প্রত্যাশা, আলোচনায় নুর মোহাম্মদ সেলিম সরকার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৭২ বার দেখা হয়েছে

এস এম শাহ্ জালাল সাইফুল : কুমিল্লার দাউদকান্দি পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা—একটি উন্নত, পরিচ্ছন্ন ও পরিকল্পিত পৌরসভা। সেই লক্ষ্য বাস্তবায়নে সৎ, দক্ষ ও জনমুখী নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা বলছেন স্থানীয়রা। আর সেই প্রেক্ষাপটে দাউদকান্দি পৌরসভার সম্ভাব্য নেতৃত্ব নিয়ে আলোচনায় উঠে আসছে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ সেলিম সরকারের নাম।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলের মতে, ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে নুর মোহাম্মদ সেলিম সরকার সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। দাউদকান্দি পৌর এলাকার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নসহ অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি ইতোমধ্যে জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
এছাড়া যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা সংকটময় সময়ে মানুষের পাশে দাঁড়ানোর কারণে স্থানীয়দের কাছেও তিনি একজন মানবিক ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন।
পৌর বিএনপির আহবায়ক হিসেবে দলকে সুসংগঠিত করতে এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখতে তার ভূমিকা দলীয় অঙ্গনে প্রশংসিত হচ্ছে। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ তাকে দাউদকান্দির সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে বলে মনে করছেন অনেকেই।
স্থানীয়দের মতে, দাউদকান্দি পৌরসভাকে একটি আধুনিক, উন্নত ও নাগরিকবান্ধব পৌর নগরীতে রূপ দিতে প্রয়োজন দূরদর্শী ও জনকল্যাণমুখী নেতৃত্ব। তারা বিশ্বাস করেন, নুর মোহাম্মদ সেলিম সরকার ভবিষ্যতে মেয়র নির্বাচিত হলে পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
দাউদকান্দি পৌরবাসীর প্রত্যাশা—যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে পৌরসভা উন্নয়ন ও জনসেবার নতুন দিগন্তে পৌঁছাবে। আর সেই নেতৃত্বে তারা দেখতে চান জনবান্ধব ও উন্নয়নমুখী ব্যক্তিত্ব নুর মোহাম্মদ সেলিম সরকারকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com