1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৩৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপনে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নামবে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে ধোয়া-মোছা ও আলোকসজ্জাসহ নানা আয়োজন শেষে বর্ণিল রূপে সেজেছে সবুজে ঘেরা ১০৮ হেক্টর জমিতে নির্মিত স্মৃতিসৌধ এলাকা। রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে বেদি সংলগ্ন সিঁড়ি। লাল-সবুজের আভায় সেজে উঠেছে জাতীয় স্মৃতিসৌধ।

সেখানে কাজ করছেন যারা থাকা মানুষরা জানান, সেখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আসবেন। তাই তারা শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। সেখানে একেকজন একেক কাজ করছেন। কেউ ধোঁয়া-মোছা করছেন আবার কেউ ফুল নিয়ে কাজ করছেন।

সাভার গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আনোয়ার খান আনু বলেন, জাতীয় স্মৃতিসৌধের পুরো এরিয়াকে পরিষ্কার করা হচ্ছে। রং-তুলির কাজ, ফুলগাছ স্থাপন, লেক সংস্কারের কাজ করা হয়েছে। বিভিন্নস্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

স্বাধীনতা দিবসে প্রথমে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে স্মৃতিসৌধ। দিবসটি উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

ট্রাফিক উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, ঢাকা জেলা পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। যারা এখানে আসবেন নির্বিঘ্নে যেন আসতে পারেন এবং শ্রদ্ধা নিবেদন করতে পারেন, নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন সেজন্য আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে।

২৬ মার্চ শহিদদের শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। রাত পোহালেই শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com