1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

সেন্দি পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে কবরস্থানে আলোকসজ্জা—মানবিকতায় উজ্জ্বল এক দৃষ্টান্ত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৪৬ বার দেখা হয়েছে

এস এম শাহ্ জালাল সাইফুল :  আলহামদুলিল্লাহ। সমাজকল্যাণ ও মানবিক দায়বদ্ধতার এক উজ্জ্বল নজির স্থাপন করেছে সেন্দি পূর্বপাড়া যুব সমাজ। মরহুমা আসমা ফকিরের পক্ষ থেকে আর্থিক সহযোগিতায় সেন্দি কবরস্থানের চারপাশে পূর্বের লাইটগুলোর সঙ্গে নতুন এলইডি হ্যালোজেন লাইট স্থাপন করা হয়েছে, যা ড্রপ তারের মাধ্যমে সুপরিকল্পিতভাবে সংযুক্ত করা হয়।
এই উদ্যোগের ফলে কবরস্থানে রাতের অন্ধকার দূর হয়ে এখন দিনের আলোর মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশেষ করে যারা রাতে কবর জিয়ারত করতে আসেন কিংবা কোনো মৃত ব্যক্তির দাফন-কাফনের প্রয়োজন হয়—তাদের জন্য দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে। স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এটি শুধু একটি অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং একটি মানবিক ও দ্বীনি দায়িত্ব পালনের অনন্য উদাহরণ।
রাজনৈতিক ও সামাজিক সচেতন মহল মনে করছে, এ ধরনের উদ্যোগই একটি সুস্থ ও কল্যাণমুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জনগণের পাশে দাঁড়িয়ে বাস্তবমুখী কাজের মাধ্যমে নেতৃত্বের যে ইতিবাচক ধারা তৈরি হয়, তা ভবিষ্যতের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
ইসলামী দৃষ্টিকোণ থেকে এটি একটি সাদাকায়ে জারিয়া হিসেবে গণ্য হতে পারে—যার সওয়াব ইনশাআল্লাহ দীর্ঘস্থায়ী হবে। মহান আল্লাহ তায়ালা এই আলোকসজ্জার উসিলায় সকল মৃত মুসলিমের কবরের আজাব মাফ করে তাদের কবরকে জান্নাতের নূরে আলোকিত করুন—এই দোয়া করেন এলাকাবাসী।
এ উদ্যোগ সফল করতে বিশেষ ভূমিকা রাখায় জাহাঙ্গীর মেম্বার ও আইয়ুব আলী প্রধানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা। তাদের এ মহতী প্রচেষ্টা সমাজসেবার এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

আল্লাহ তায়ালা এই দানের উসিলায় মরহুমা আসমা ফকিরসহ সংশ্লিষ্ট সকলের এবং দাতার ফুফি, ফুফা, দাদা, জেঠা ও নানার কবরের উপর রহমত নাজিল করুন এবং তাদের কবরকে প্রশস্ত ও নূরানী করে দিন। আমিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com