1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ঢাকা ট্যাক্সেস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণ জয়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১১৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন–এর ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে।
গত ২২ ও ২৩ এপ্রিল দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান (দুলাল) এবং সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট আশরাফ হোসেন খান। নির্বাচন কমিশনার মুজিবুর রহমান ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি) সমর্থিত প্রার্থীরা পৃথক প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নবনির্বাচিত কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন—
সিনিয়র সহ-সভাপতি একেএম শহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. আবুল কালাম মজুমদার, কোষাধ্যক্ষ হেলাল-ই-আজম, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, লাইব্রেরি সম্পাদক মো. মাসুদুর রহমান মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. নুরুল ইসলাম সুজন, ওয়েলফেয়ার সম্পাদক মো. খলিলুর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ মনিরুল হক।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— মো. আবু সায়েদ (লিমন), আনোয়ার হোসেন, রুপালী আক্তার, আতিকুর রহমান, মো. আলাউদ্দিন, এফ এম আছাদ উল্যা খান (জীবন), মো. ইকবাল হোসেন, মির্জা এ রহিম, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ সোলেমান, মো. কেনান হাওলাদার এবং মো. আবু নাছের মজুমদার মেজবাহ (পদাধিকারবলে)।
নির্বাচন ঘিরে কর আইনজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রার্থীরা তাদের পেশাগত অভিজ্ঞতা, দক্ষতা এবং সংগঠনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করেন।
বিশেষ করে পেশাগত মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংগঠনের আধুনিকায়ন ছিল নির্বাচনী প্রচারণার প্রধান অঙ্গীকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com