1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

**“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”**

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১১৮ বার দেখা হয়েছে

এস এম শাহ্ জালাল সাইফুল : দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ এক গভীর অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দমন-পীড়ন ও রাজপথের ত্যাগের ইতিহাসকে পেছনে ফেলে এখন দলে ক্রমশ প্রভাবশালী হয়ে উঠছে সুবিধাবাদী, তোষামোদকারী ও রাজনৈতিক দালালচক্র। তৃণমূলের পরীক্ষিত, ত্যাগী ও মেধাবী নেতাকর্মীরা যখন অবহেলিত, তখন অতীতে ক্ষমতাসীনদের সঙ্গে আঁতাত করে ব্যক্তিস্বার্থ হাসিলকারীরা আজ বিএনপির ভেতরে সুবিধাজনক অবস্থানে পৌঁছে যাচ্ছে—এমন অভিযোগ এখন সর্বত্র।
রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে—যারা বিগত দেড় যুগে ক্ষমতার কেন্দ্রের আশপাশে ঘুরে বেড়িয়েছে, সুবিধাবাদী সম্পর্ক গড়ে তুলেছে, আওয়ামী ঘনিষ্ঠ মহলে নিয়মিত যাতায়াত করেছে, তারাই যদি আজ দলে প্রভাব বিস্তার করে, তাহলে বিএনপির আদর্শিক অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে?
বিশ্লেষকরা বলছেন, দল যদি এখনই “মালের রাজনীতি” থেকে বেরিয়ে “মেধার রাজনীতি” প্রতিষ্ঠা করতে না পারে, তাহলে সাময়িক জনপ্রিয়তার হানিমুন খুব দ্রুতই রাজনৈতিক বিপর্যয়ে রূপ নিতে পারে। কারণ বসন্তের কোকিলেরা কখনো দুঃসময়ের সাথী হয় না। সংকট এলে তারাই প্রথমে পালিয়ে যায়।
দলের ভেতরে এখন সবচেয়ে বড় প্রয়োজন আদর্শিক শুদ্ধি অভিযান, ত্যাগী কর্মীদের মূল্যায়ন এবং সুবিধাবাদী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা। না হলে ভবিষ্যতে মাঠের কর্মীদের হতাশা আরও বাড়বে এবং সাংগঠনিক ভিত দুর্বল হয়ে পড়বে।
রাজনীতির বাস্তবতা নির্মম—জনগণ শেষ পর্যন্ত ত্যাগ, সততা ও নেতৃত্বের ধারাবাহিকতাকেই মূল্য দেয়। হাই কমান্ড যদি এখনই বাস্তবতা অনুধাবন করে সাংগঠনিক সংস্কারে না যায়, তাহলে সামনে অপেক্ষা করছে কঠিন রাজনৈতিক মূল্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com