1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

দাউদকান্দিতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন, ডিজিটাল সেবায় ভোগান্তিমুক্ত ভূমি ব্যবস্থাপনার প্রত্যয়

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১০৪ বার দেখা হয়েছে

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা” বাস্তবায়নে সরকারের উদ্যোগকে আরও বেগবান করার আহ্বান
বিশেষ প্রতিবেদক দাউদকান্দি, কুমিল্লা : কুমিল্লার দাউদকান্দি উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা। সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমি সেবা পৌঁছে দিতে উপজেলা ভূমি প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার সেবাগ্রহীতারা।
এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই মেলা।
উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম বলেন, ভূমি সেবা মানুষের অন্যতম মৌলিক প্রশাসনিক চাহিদা। দীর্ঘদিনের জটিলতা, হয়রানি ও দালালচক্রের অপতৎপরতা দূর করে ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের কাছে দ্রুত ও নির্ভরযোগ্য সেবা পৌঁছে দিতেই সরকারের এ উদ্যোগ।
তিনি বলেন, বর্তমান সরকারের প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম গ্রামীণ জনপদেও ইতিবাচক পরিবর্তন আনছে। নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর ও অনলাইন আবেদন প্রক্রিয়া সহজ হওয়ায় সাধারণ মানুষ এখন ঘরে বসেই অনেক সেবা পাচ্ছেন।
মেলার শেষ দিনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি ইউনিয়নভিত্তিক সর্বোচ্চ ভূমি কর আদায়কারীকে পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে ভূমি সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসছে। এতে জনগণের সময়, অর্থ ও ভোগান্তি কমছে।
তিনি আরও বলেন, কোনো ধরনের দালাল বা মধ্যস্বত্বভোগীর আশ্রয় না নিয়ে সরাসরি সরকারি সেবা গ্রহণে জনগণকে সচেতন হতে হবে। জনগণের অংশগ্রহণ ও সচেতনতাই দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠার মূল শক্তি।
মেলায় ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, খতিয়ান উত্তোলন, অনলাইন আবেদনসহ ভূমি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তথ্য ও তাৎক্ষণিক সেবা প্রদান করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com