1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

আমিরের পর শাহরুখের সঙ্গে সানিয়ার চমক!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বলিউডে অভিষেক সিনেমা ‘দঙ্গল’ দিয়েই বাজিমাত করেছিলেন সানিয়া মালহোত্রা। নিতেশ তিওয়ারির জীবনীভিত্তিক সেই সিনেমায় ববিতা কুমারির চরিত্রটি পর্দায় দারুণভাবে ফুটিয়ে তোলেন তিনি। যেখানে তিনি অভিনয় করেছিলেন আমির খানের মেয়ের চরিত্রে।

সানিয়া মালহোত্রা এবার অভিনয় করবেন বলিউডের আরেক সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে। এমন গুঞ্জনই ছড়িয়েছে বলিউড জুড়ে। শোনা যাচ্ছে, দক্ষিণের পরিচালক অ্যাটলি নির্মাণ করছেন এই সিনেমা। এতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকেও।

অ্যাটলি-শাহরুখের প্রথম মেগাভেঞ্চারেই কাজ করবেন ‘দঙ্গল’ গার্ল সানিয়া। এতে তিনি অভিনয় করবেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। ইতিমধ্যে সিনেমাটির স্ক্রিপ্ট নিয়ে অভিনেত্রীর সঙ্গে নাকি কথাও বলেছেন পরিচালক।

সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। এর মূল ফটোশুট অক্টোবরের শেষের দিকে শুরু হবে। তবে শুটিংয়ের তারিখ এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি।

উল্লেখ্য, একের পর এক সিনেমায় কাজ করে বলিউডে নিজের জায়গা যথেষ্ট পাকা করে ফেলেছেন সানিয়া। ২০১৯ সালে রোমান্টিক ড্রামা চলচ্চিত্র ‘ফটোগ্রাফ’-এ অভিনয়ের জন্য ফিল্মফেয়ারে সমালোচক ক্যাটাগরিতে সেরা অভিনেত্রীর মনোনয়ন পান তিনি। ‘শকুন্তলা দেবী’ এবং ‘লুডো’ সিনেমায় অভিনয় করেও নজর কেড়েছেন নেটিজেনদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com