1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

নিউজিল্যান্ডের বিপক্ষে কেমন উইকেট চান, জানালেন সাকিব

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৩০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গত কয়েক মাস ধরে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলংকায় গিয়ে টেস্ট জিতে এসেছে। এরপর জিম্বাবুয়ের মাটিতে তাদেরকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে। এর আগে একমাত্র টেস্টও জিতেছে। এরপর ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ নিজের করে নিয়েছে।

এতেই তৃপ্ত হয়নি টাইগাররা। ঘরে মাঠে পরাশক্তি অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ নিজের করে নিয়েছে মাহমুদউল্লাহর দল।

এবার বাংলাদেশের লক্ষ্য ঘরের মাঠে নিউজিল্যান্ড বধ। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে খুব নিচু ও ধীরগতির উইকেটে খেলা হয়েছে। যে কারণে গোটা সিরিজে রানের দেখা মেলেনি। দলগত ১০০ রান করতেই ব্যাটসম্যানদের নাভিঃশ্বাস হওয়ার উপক্রম।

ওই সিরিজে দুর্দান্ত বল করে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন সাকিব।

সেই সিরিজ জেতার পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে কেমন উইকেট চান বিশ্বসেরা অলরাউন্ডার?

এক গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবের সাকিব উত্তরে তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টি যেখানেই খেলা হোক, সাধারণত ভালো উইকেটে খেলা হয়। নিউজিল্যান্ডের সঙ্গে বেটার উইকেটে খেলে যেতে পারলে আমাদের জন্য হয়তো ভালো হবে।’

তবে মূল সিদ্ধান্তটা টিম-ম্যানেজম্যান্টের কাঁধেই বলে জানালেন সাকিব।

বললেন, ‘এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, তারা কোন উইকেটে বা কী ধরনের উইকেটে খেলে যেতে চায়। যেটাই হোক, আমাদের মানিয়ে নিতে হবে। যেহেতু আমাদের দেশে খেলা, তাই অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com