1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

চার বছরের প্রেম সফল হলো, বললেন অপূর্বের সাবেক স্ত্রী অদিতি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আগামীকাল (২ সেপ্টেম্বর) বিয়ে করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এটি তার তৃতীয় বিয়ে। পাত্রী শাম্মা দেওয়ান। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী। শাম্মার জন্ম ও বেড়ে ওঠা আমেরিকায়ই।

এদিকে অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতির এক স্ট্যাটাসের মাধ্যমে সামনে চলে এলো অপূর্বর পরকীয়ার বিষয়টি, যা নতুন করে এ অভিনেতাকে সমালোচনায় ফেলে দিলো।

২০১১ সালে নাজিয়া হাসান অদিতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এ সংসারে জায়ান ফারুক আয়াশ নামে এক পুত্র সন্তান রয়েছে। গত বছর দীর্ঘ ৯ বছরের দাম্পত‌্য জীবনের ইতি টানেন তারা। ঠিক কি কারণে এই বিচ্ছেদ ঘটে তার হদিশ মেলেনি। দীর্ঘ দিন কেটে গেলেও বিয়েবিচ্ছেদের কারণ ব‌্যাখ‌্যা করেননি অপূর্ব কিংবা নাজিয়া। তবে অপূর্বর বিয়ের খবর প্রকাশ পেতেই অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া তার ফেসবুকে আজ বিকালে একটি স্ট‌্যাটাস দিয়েছেন। শুভেচ্ছা জানিয়ে তাতে লিখেছেন-‘চার বছরের প্রেম সফল হলো, মাশাআল্লাহ্! নব বিবাহিতদের জন্য শুভ কামনা।’

এতে কারো নাম উল্লেখ করেননি নাজিয়া। ঠিক কাকে উদ্দেশ‌্য করে এই শুভেচ্ছা বার্তা দিলেন তাও প্রশ্নবিদ্ধ! তবে নেটিজেনদের ভাষ‌্য-‘এটি অপূর্বকে উদ্দেশ‌্য করেই লিখেছেন নাজিয়া।’

যা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এটুকু তথ‌্য ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন অনেকে। কারণ হবু স্ত্রী শাম্মার কারণেই নাজিয়ার সঙ্গে অপূর্বর বিচ্ছেদ হয়েছে বলে মনে করছেন তারা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথাও উঠেছে। নাজিয়া স্ট‌্যাটাসটি দেওয়ার সঙ্গে সঙ্গে মন্তব‌্য করেছেন প্রায় পাঁচ শত। যদিও সেই স্ট্যাটাসটি পরবর্তীতে ডিলেট বা গোপন করে রেখেছেন, যার কারণে এখন দেখা যাচ্ছে না।

এ নিয়ে নাজিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com