1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

রেট অনুযায়ী ঘুষ না দেওয়ায় জমি রেজিস্ট্রি হয়নি প্রতিমন্ত্রীর!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩৬ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক ‘জনসচেতনতা’ সমাবেশে প্রতিমন্ত্রী জানান, তার সংসদীয় এলাকার সাব রেজিস্ট্রি অফিসে টাকা ছাড়া কোনো কাজ হয় না।

বুধবার বেলা ১২টায় যশোরের মণিরামপুর উপজেলা প্রশাসন ও বেসরকারি সংস্থা এমআরডিআই আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে প্রতিমন্ত্রী বলেন, কখনো মিথ্যা তথ্য দেওয়া উচিত নয়। আমরা যেখানে কথা বলছি একটি অফিস দেখছি এখানে। সেখানে লেখা আছে, আমি এবং আমার অফিস দুর্নীতিমুক্ত। এই তথ্য কি সঠিক? সাব রেজিস্ট্রি অফিসে টাকা ছাড়া কোনো কাজ হয় না।

তিনি আরও বলেন, আমি গত সপ্তাহে একটি জমি রেজিস্ট্রি করতে গিয়ে দুর্নীতির রেট অনুযায়ী টাকা দিতে না পারায় সেই জমি রেজিস্ট্রি হয়নি।

প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য যশোর-৫ আসনের সংসদ সদস্য। যা মণিরামপুর উপজেলা নিয়ে গঠিত।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন এমআরডিআই খুলনা অঞ্চলের সমন্বয়ক মবিনুল ইসলাম মবিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন ও এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর।

জনসচেতনতা সমাবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাপ খেলা পরিবেশন করা হয়। মণিরামপুর পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com