1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

বিয়ের ৩ মাস পর নববধূর সন্তান প্রসব

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৩৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নোয়াখালীর সুবর্ণচরে বিয়ের প্রায় ৩ মাস পর এক নববধূ সন্তান প্রসব করেছেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় শুরু হয় আলোচনা-সমালোচনা।

মঙ্গলবার দুপুর ১টার দিকে চরজব্বর থানার ওসি মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে রোববার বিকালে সন্তান প্রসব নিয়ে ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চরজব্বর থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর (১৭) সঙ্গে এক বছর আগে মো. রাসেল (২০) নামে যুবকের মোবাইল ফোনে পরিচয় হয়। সে উপজেলার চরলক্ষ্মী গ্রামের মৃত নুরুল হকের ছেলে। তারপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

প্রেমের সম্পর্কের সূত্র ধরে অভিযুক্ত মো. রাসেল ভিকটিমের সঙ্গে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। ভিকটিম প্রস্তাবে রাজি না হলে সে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। সর্বশেষ গত ৫ জানুয়ারি রাত সাড়ে ৭টার দিকে রুবেল ভিকটিমের সঙ্গে কথা আছে বলে ডেকে নিয়ে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। ভিকটিম রাজি না হলে ভিকটিমকে তার শয়ন কক্ষে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ফলে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, বিষয়টি ভিকটিম প্রথমে গোপন করে রাখে। পরবর্তীতে গত ২-৩ মাস পূর্বে ভিকটিমের অন্যত্র বিয়ে হয়। ১৫ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে ওই তরুণী সন্তান প্রসব করেন।

চরজব্বর থানার ওসি মো. জিয়াউল হক বলেন, এ ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ আসামিকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com