1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

আগামীকালের ম্যাচ নিয়ে আশার স্বপ্ন বুনছেন মাহমুদউল্লাহ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৩৮৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের হতাশা ভোলার ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ। মিরপুরের পরিচিত উইকেট ও পাকিস্তানের টপ অর্ডারের ব্যর্থতা মিলিয়ে আজ জয়ের ভালো সম্ভাবনা জেগেছিল বাংলাদেশের। কিন্তু স্লগ ওভারের অপরিকল্পিত বোলিং বাংলাদেশকে ডুবিয়েছে আজ।

টি-টোয়েন্টিতে টানা ষষ্ঠ হারের দেখা পেয়েছে বাংলাদেশ। হারের বৃত্তে ঘুরপাক খাওয়া এক দল নিয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ আগামী ম্যাচ নিয়ে আশার স্বপ্ন বুনছেন। বলছেন, আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে আরও ভালো পরিকল্পনা নিয়ে নামার কথা।

আজ নিজের প্রথম কাজটা ঠিকঠাক করতে পেরেছিলেন মাহমুদউল্লাহ। টসে জিতেছিলেন। আর জিতেই ব্যাটিং বেছে নিয়েছিলেন। কিন্তু সে সিদ্ধান্তকে সঠিক বলার কোনো সুযোগ দেননি ব্যাটসম্যানরা। টপ অর্ডারের সবাই ব্যর্থ হয়েছেন। পাওয়ারপ্লেতে বাংলাদেশ ৩ উইকেটে মাত্র ২৫ রান তুলেছে। মাহমুদউল্লাহ অবশ্য বলছেন, তাঁদের কাছে উইকেটটা ভালোই মনে হয়েছিল।

উইকেট দেখে ব্যাটসম্যান ও বোলার—সবারই সুযোগ থাকবে বলে ভেবেছিলেন অধিনায়ক। আর সে অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছিলেন। কিন্তু ৪ উইকেটের হার বলছে সে পরিকল্পনা কাজে আসেনি। আগামীকাল তাই সিরিজ হার এড়ানোর লক্ষ্যে ভালো পরিকল্পনা করতে চাইছেন, ‘যখন ব্যাট করতে চেয়েছি, তখন ব্যাটিংয়ের জন্য বেশ ভালো উইকেটই মনে হয়েছিল, কিন্তু বোলারদের জন্যও কিছু থাকবে বলে মনে হয়েছে। আশা করি, আগামীকাল আমরা আরও ভালো পরিকল্পনা নিয়ে নামতে পারব।’

এই পরিকল্পনায় বোলিং আক্রমণ সাজানোর বিষয়টা নিশ্চয় গুরুত্ব পাবে। বোলার হিসেবে খেলা লেগ স্পিনার আমিনুল ইসলামকে যে আজ ২০তম ওভারের আগে বোলিংয়ে আনতেই পারলেন না অধিনায়ক।

বাংলাদেশ অধিনায়কের কাছে উইকেট ব্যাটিংবান্ধব মনে হলেও বাবর আজম স্বীকার করে নিয়েছেন, উইকেট একটু কঠিন ছিল, ব্যাট করা সহজ নয়। এমন উইকেটেও অবশ্য বাংলাদেশ ১২৭ রান তুলে ফেলেছিল। কিছুদিন আগেই মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২২ রান করেও বিশাল জয় পেয়েছিল স্বাগতিক দল। কিন্তু পাকিস্তান তো এমন উইকেটে খেলে অভ্যস্ত।

মাহমুদউল্লাহর ধারণা, রান একটু কম হয়ে গেছে। বোলাররা তবু সে ঘাটতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ দিকে এসে বাংলাদেশের বোলাররা আর পাকিস্তানকে আটকাতে পারেননি। এর জন্য মোহাম্মদ নওয়াজ ও শাদাব খানকেই কৃতিত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ, ‘১৪০ রান করতে পারলে ভালো হতো। কিন্তু ১২৭ রান নিয়েও মনে হয়েছিল শুরুতে উইকেট পেলে চেষ্টা করা যাবে। বোলাররা সেটা করেছে, তাসকিন, মোস্তাফিজ ও মেহেদী উইকেট পেয়েছে। আমরা জয়ের খুব কাছে চলে গিয়েছিলাম। কিন্তু ওদের শেষ দুই ব্যাটসম্যানকে কৃতিত্ব দিতে হবে।’

১৫ বলে ৩৬ রানের জুটিতে নওয়াজ-শাদাব ম্যাচ জিতিয়েছেন, সন্দেহ নেই। তবে ২০ ওভার বোলিং কোটা পূরণের জন্য অধিনায়ক যে পরিকল্পনা করেছিলেন, সেটাও এতে ভূমিকা রেখেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com