1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আ. লীগের প্রার্থী তালিকা প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ২৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে রংপুর, খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে।

গতকাল শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে এসব প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

আজ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে চার বিভাগের দলীয় প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। দলীয় সূত্র বলছে, কাল সোমবার আবারও মনোনয়ন বোর্ডের বৈঠক বসবে। তখন ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রার্থী বাছাই করা হবে। কালকে সব প্রার্থী বাছাই সম্ভব না হলে পরে আবারও বৈঠক বসতে পারে।

আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে সারা দেশে ৮৪০টি ইউপিতে ভোট গ্রহণ হবে। এর আগে প্রথম ও দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। ২৮ নভেম্বর তৃতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। এরপর বাকি ইউনিয়নগুলোতে বিভিন্ন ধাপে ভোট গ্রহণ হবে। তবে নির্বাচন কমিশন চতুর্থ ধাপ পর্যন্ত তফসিল ঘোষণা করেছে। সারাদেশে সাড়ে চার হাজারের বেশি ইউনিয়ন আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com