1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

জামালপুর আওয়ামী লীগ থেকে মুরাদ বহিষ্কার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ২৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দিয়ে দলকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেওয়ায় জামালপুর জেলা আওয়ামী লীগ থেকে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে সরিষাবাড়িতে তার নির্বাচনী এলাকায় উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শেষে মুরাদের কুশপুত্তলিকাও দাহ করে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। এসময় মুরাদকে দল থেকে বহিষ্কারের দাবি জানায় তারা। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

তাকে বহিষ্কারের ব্যাপারে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসেছে জামালপুর জেলা আওয়ামী লীগ। সিনিয়র নেতারা বলছেন, মুরাদের বেপরোয়া আচরণে তারা ব্যথিত ও দুঃখিত। জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী বলেন, ডা. মুরাদের আচরণে আমরা বিব্রত, ব্যথিত ও দুঃখিত। তার বিরূদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে তা আপনারা বৈঠক শেষে জানতে পারবেন। আর আগামীকাল উপজেলা আওয়ামী লীগের বৈঠক আহ্বান করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে সেটা তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

বিক্ষোভ শেষে ডা. মুরাদের কুশপুত্তলিকা দাহ করে জামালপুরের স্থানীয় নেতা-কর্মীরা। এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ডা. মুরাদের দেয়া বক্তব্য নিয়ে তার নির্বাচনী এলাকা জামালপুরে উঠে সমালোচনার ঝড়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com