1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

বঙ্গবন্ধুর হত্যাকারীদের জান্নাত চেয়ে আ’লীগ নেতার মোনাজাত!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৩২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজশাহীর বাগমারা উপজেলায় বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানানোর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের জান্নাত চেয়ে মোনাজাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপস্থিতিতে সেই মোনাজাতে সবাইকে আমিন বলতেও শোনা যায়।

উপজেলার তাহেরপুর শহীদ মিনার চত্বরে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে ওই মোনাজাত করা হয়। সে সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। আর এ মোনাজাত পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক। মোনাজাতের ওই মুহুর্তে পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদসহ উপস্থিত সবাইকে আমিন বলতে শোনা যায়।

এ সংক্রান্ত একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ৬ সেকেন্ডের ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, মোনাজাতে আবদুর রাজ্জাক বলেছেন-

ভাইরাল হওয়া ১৬ সেকেন্ডের ভিডিওতে মোনাজাতে আবদুর রাজ্জাক বলেন- ‘মাবুদ জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছেন, আল্লাহ তাদের সবাইকে জান্নাত দান করে দিও আল্লাহ। ’ এ সময় পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদসহ উপস্থিত সবাইকে আমিন বলতে শোনা যায়।

তবে পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ দাবি করেন, মোনাজাত করতে গিয়ে ভুলবশত এটি হয়েছে। পরে তা সংশোধন করে নেওয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com