1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

নির্বাচনের রাস্তাটাকে দল প্রশস্ত করে দিয়েছে: তৈমুর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ২৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ‘আমি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেছি, আবারও করছি। আমি মনে করি আমার নির্বাচনের রাস্তাটাকে আমার দল প্রশস্ত করে দিয়েছে। বিএনপির লোকেরা নৌকায় ভোট দিবে না বরং নৌকার লোকদের এখন সুযোগ হয়েছে আমাকে ভোট দেয়ার। কারণ আমার দল আমাকে নিরপেক্ষ বানিয়ে দিয়েছে, জনগণর বানিয়ে দিয়েছে। সেজন্য তাদের শুকরিয়া কামনা করি।’

মঙ্গলবার (৪ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল মোড় থেকে গণসংযোগকালে সাংবাদিকদের এসব বলছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার।

তিনি বলেন, নির্বাচনে জনগণ জয়লাভ করবে। আমার গায়ে এখন কোনো রঙ নেই, সাদা হয়ে গেছি। এটা নেতাকর্মীদের জন্যেও ভাল হয়েছে। এত ঘ্যান ঘ্যান ভালো লাগে না। আমাকে সঠিকভাবে তারা প্রত্যাহার করে নিয়েছে। আমি মনে করি ভাগ্যের মালিক আল্লাহ, তিনি জনগণের পক্ষে থাকবে।

তৈমূর আলম খন্দকার বলেন, ২০১১ সালে আমি বসিনি, আমার দল বসিয়ে দিয়েছে। আমাকে বসিয়ে এখন যিনি নৌকার প্রার্থী তাকে বেনিফিট দিয়েছে। তাকে জয়লাভ করার সুযোগ করে দিয়েছে। মানুষ বলে সেই প্রার্থীকেই জয়লাভ করানোর জন্য কোনো কোনো জায়গায় ইঞ্জিনিয়ারিং হচ্ছে। তবে মনে রাখবেন বিএনপির লোকজনকে পিটালেও কারো কথায় তারা নৌকায় ভোট দিবে না।

তিনি বলেন, আমি দেখি না কোনো বিএনপির লোক ঘরে বসে আছে। সকল অঙ্গ সংগঠনের লোকেরাই আছে। প্রতিদিন তো সবার পক্ষে মিছিল করা সম্ভব না। আমিতো দেখিনি কেউ বসে আছে। ঢাকায় এসি রুমে বসে যে কথাই বলুক বিএনপির লোকজন নৌকাকে ভোট দিবে না।

স্বতন্ত্র মেয়র প্রার্থী আরো বলেন, নারায়ণগঞ্জ কারো কাছে বর্গা দেইনি। আমরা নারায়ণগঞ্জের নাগরিক। নারায়ণগঞ্জের সব রাজনৈতিক সামাজিক সংগঠনের লোকজন আমার সঙ্গে আছে। বিএনপির তৃনমূল নেতাকর্মীরা সবসময় আমার পাশে আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com