1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

কোয়াটারে সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-ভারত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ২৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চলমান যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ সন্ধ্যায় মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

দুই দলের সর্বশেষ চার লড়াইয়ে তিনবার জিতেছে ভারত। তবে বাংলাদেশের জয়টি ২০২০ সালের দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপের ফাইনালে। ভারতকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল জুনিয়র টাইগাররা। সেই অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ। এবার ইংল্যান্ডের কাছে হেরে শিরোপা ধরে রাখার মিশন শুরু করলেও পরের দুই ম্যাচ দাপটের সঙ্গে জিতে শেষ আট নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা।

এদিকে ভারত শিবিরে পাওয়া গেছে সুসংবাদ। প্রথম গ্রুপ ম্যাচের পরই অধিনায়ক যশ ধোল ও সহ-অধিনায়ক শেখ রশিদসহ ছয়জন করোনা আক্রান্ত হয়েছিলেন। বার্তা সংস্থা পিটিআই গতকাল জানিয়েছে, এ দুই নির্ভরযোগ্য ব্যাটারসহ পাঁচজন করোনামুক্ত হয়েছেন। বাংলাদেশের বিপক্ষে আজকের কোয়ার্টারে তাদের মাঠে নামা নিশ্চিত।

যুব বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ এটি। বর্তমান যুব বিশ্বকাপ জয়ী বাংলাদেশের কাছে এবার রয়েছে শিরোপা ধরে রাখার সুযোগ। এছাড়াও ক’দিন আগে দুবাইয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হারের প্রতিশোধ নিতে মরিয়া যুবারা।

এদিকে ভারত যুব বিশ্বকাপে রেকর্ড চারবার চ্যাম্পিয়ন। সংখ্যাটি পাঁচ করে নিতে সর্বোচ্চ দিয়েই লড়বে ভারতের যুবারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com