1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

সতীনের চোখ নষ্ট করে দিলো সতীন, হাসপাতালে রেখে পালালেন স্বামী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকার সাভারে পারিবারিক কলহের জেরে সুতা কাটার বিশেষ অস্ত্র দিয়ে সালমা (৩৫) নামের বড় সতীতেন এক চোখ তুলে নিয়েছে নুরন্নেছা নামের ছোট সতীন। এ ঘটনায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সালমা বেগম। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে চোখে মারাত্মক ক্ষত নিয়ে চিকিৎসাধীন থাকার বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিকেল কলেজের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী। এ ঘটনায় অভিযুক্ত নুরন্নেছার বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি। তিনি মোতালেব হোসেনের দ্বিতীয় স্ত্রী।

ভুক্তভোগী সালমা (৩৫) বরিশাল জেলার হিজলা থানার দুর্গাপুর গ্রামের বাসিন্দা। প্রায় ১৮ বছর আগে সাভারের পান ব্যবসায়ী মোতালেব হোসেনের সাথে তার বিয়ে হয়।তিনি সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ড গেন্ডা ছাপড়া মসজিদ এলাকার আহম্মদ আলীর বাড়িতে ভাড়া থেকে আল মুসলিম পোশাক কারখানায় চাকরি করতেন।

ভুক্তভোগী সালমা বলেন, মোতালেব হোসেনের আমি প্রথম স্ত্রী। আমার সাথে তার সংসার প্রায় ১৮ বছর ধরে। তবে দুই তিন বছর আগে আমার স্বামী মোতালেব আবারও নুরন্নেছাকে বিয়ে করেন। আমি ১২ বছর ধরে পোশাক কারখানায় চাকরি করে সংসারের কাজে লাগিয়েছি। প্রেগন্যান্সির ৬০ হাজার টাকাও আমি সংসারে দিয়েছি। আর নুরন্নেছা বাসায় বসে বসে খেয়েছে। তবুও আমি কিছু বলি নাই। সে আসার স্বামীকে কব্জায় নিয়ে আমার সাথে মোতালেবের সম্পর্কের অবনতি ঘটিয়েছে।৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কারখানা থেকে বের হতেই নুরন্নেছা আমার সামনে এসে বলে তুই আমার স্বামীর দোকানে যাবি না। এই কথা বলেই কাটার দিয়ে আমার চোখে আঘাত করে। এসময় আমি মাটিতে লুটিয়ে পরলে সারা শরীরে আঘাত করে। পরে তার স্বামী হাসপাতালে ভর্তি করে সেখান থেকে চলে যান আর দেখা করেন না।

ভুক্তভোগীর ভাই আল-আমীন বলেন, আমার বড় বোনকে মারধর করে তার সতীন চোখ তুলে নিয়েছে। চোখটা ড্যামেজ হয়ে গেছে। পরে সারা শরীরে মারধর করেছে। একটু সুস্থ হলেই থানায় অভিযোগ দায়ের করবো। এবিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম বিডি২৪ লাইভ কে বলেন, এ ধরনের কোন ঘটনা জানা নাই। কেউ অভিযোগও করে নি। তবে অভিযোগ দায়ের হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com