1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যে ১৫ জন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ লেখককে ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হচ্ছে। এবার ১১ বিভাগে তারা এই পুরস্কার পেলেন।

মঙ্গলবার ‘অমর একুশে বইমেলা-২০২২’- এর উদ্বোধন অনুষ্ঠানে এসব পুরস্কার প্রদান করা হয়। বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলা একাডেমি প্রান্তে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পুরস্কার তুলে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলা একাডেমির সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ প্রাপ্তরা হলেন-

• কবিতায় আসাদ মান্নান ও বিমল গুহ

• কথাসাহিত্যে ঝর্না রহমান ও বিশ্বজিৎ চৌধুরী

• প্রবন্ধ গবেষণায় হোসেনউদ্দীন হোসেন

• অনুবাদে আমিনুর রহমান ও রফিক-উম-মুনীর চৌধুরী

• নাটকে সাধনা আহমেদ

• শিশুসাহিত্যে রফিকুর রশীদ

• মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় পান্না কায়সার

• বঙ্গবন্ধু-বিষয়ক গবেষণায় হারুন-অর-রশিদ

• বিজ্ঞান কল্পবিজ্ঞান পরিবেশ বিজ্ঞান বিষয়ে শুভাগত চৌধুরী

• আত্মজীবনী স্মৃতি-কথা-ভ্রমণকাহিনি বিভাগে সুফিয়া খাতুন ও হায়দার আকবর খান রনো

• ফোকলোর বিভাগে আমিনুর রহমান সুলতান।

নির্বাচিত সবাইকে সম্মাননা স্মারকের পাশাপাশি তিন লাখ টাকা এবং সম্মাননাপত্র পাবেন। ১৯৬০ সাল থেকে বাংলা সাহিত্যের ১০টি শাখায় পুরস্কার প্রদান করছে বাংলা একাডেমি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com