1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ইউক্রেনে রাশিয়ার সাথে যুদ্ধে জড়াবে না মার্কিন সেনারা : বাইডেন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবার বৈশ্বিক অর্থনীতিতে ডলার, ইউরো, পাউন্ড ও ইয়েনে ব্যবসা সীমিত করতে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। একইসঙ্গে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হামলাকারী বলে আখ্যায়িত করে স্পষ্ট জানান, ইউক্রেনে রাশিয়ার সাথে যুদ্ধে জড়াবে না মার্কিন সেনারা।

পূর্ব ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এসময় এক ট্রিলিয়ন ডলার সম্পদমূল্যের কয়েকটি ব্যাংকের ওপরও নিষেধাজ্ঞার কথা বলেন জো বাইডেন। তিনি বলেন, ‘সপ্তাহের পর সপ্তাহ সতর্ক করা হয়েছে রাশিয়া আক্রমণ করবে, এখন তাই হচ্ছে। ক্রেমলিন এতোদিন কোনো প্রমাণ ছাড়া অযৌক্তিক দাবিতে নাটক সাজিয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে অভিযোগ এনেছে তারা রাসায়নিক হামলা চালাবে, গণহত্যা চালাচ্ছে। এসব অযুহাত দেখিয়ে সার্বভৌম ইউক্রেনের মধ্যে দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। ঠিক যখন ইউক্রেনের সার্বভৌমত্বের পাশে দাঁড়াতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠকে বসেছে তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ ঘোষণা করেন।’

মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণার কথা উল্লেখ করে বাইডেন বলেন, ‘এতে করে দেশটির অর্থনীতি স্বল্প ও দীর্ঘমেয়াদে বিপদগ্রস্ত হবে। প্রেসিডেন্ট বাইডেন জানান, নিষেধাজ্ঞাগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাশিয়ার ওপর সর্বোচ্চ নেতিবাচক প্রভাব পড়ে। অপরদিকে আমেরিকা এবং ইউরোপীয় মিত্রদের ওপর নূন্যতম প্রভাব ফেলে।’

প্রেসিডেন্ট বাইডেন দাবি করেন, ‘তিনি যে নিষেধাজ্ঞা দিচ্ছেন এরসাথে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সম্মতি আছে। বাইডেন জানান, জি সেভেন নেতাদের সাথে বৈঠক হয়েছে তার। সবাই নিষেধাজ্ঞার ব্যাপারে সম্পূর্ণ একমত।’ সূত্র : পার্সটুডে ও আল জাজিরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com