1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

মাতা,ভগ্নি ও স্ত্রী তিনে মিলেই নারী কিন্তু অপরাজিতাঃ সাদ এরশাদ এমপি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৩১৩ বার দেখা হয়েছে
বঙ্গনিউজবিডি রিপোর্ট ঃ  আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রংপুর- ৩ (সদর) আসনের সংসদ সদস্য ও পল্লীবন্ধু এরশাদ পুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ এমপি বলেন, পুরুষের পাশাপাশি নারীর রাজনৈতিক ক্ষমতায়নে একজন সাংসদ হিসেবে পাশে আছি আমি (সাদ এরশাদ)। পাশে দাঁড়ান আপনিও। কারণ একজন নারী যেমন বদলে দেয় আমাদের শিশু, কৈশোর ও যৌবনকালকে । ঠিক একজন নারী সফল উদ্দোক্তা হিসেবে পাল্টে দিতে পারে আগামীর নতুন বাংলাদেশকে। রাজনীতিতেও আজ সারা বিশ্বে গুনগুত পরিবর্তন এনে দিয়েছে প্রজ্ঞা, মেধা ও চিন্তায় আধুনিকতার ছোঁয়া দিয়ে এই নারীরাই।
ইসলামের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ইতিহাস দেখলেও দেখবেন উম্মুল মুমেনিন মা খাদিজাতুল কোবরা (সাঃ) থেকে শুরু করে তাঁর কণ্যা জান্নাতের রমনীদিগের সর্দার মা ফাতেমা তুজ যাহরা (সাঃ) এনে দিয়েছে নবী (সাঃ আঃ) এর ইসলামের নারীদের প্রশংসার চোখে।
মা হাওয়া (আঃ) থেকে ফেরাউনের স্ত্রী হয়েও নবী মুসা (আঃ) এর লাললকারী মহীয়সী নারী আছিয়া (সাঃ), হযরত ঈশা (আঃ) এর পিতৃবিহীন গর্ভধারনী মা মারিয়াম কতইনা অপরুপ তাঁরা নারীদের মর্যাদায়।
কিন্তু আমরা কেন সম্মান দিতে ভুলে যাই একজন নারী কে !? কেন আপনি বা আমি ভাববো না রাস্তা দিয়ে হেঠে চলা কিংবা কর্মস্থলে কাজ করা সেই নারীটি কারো মা,বোন ও স্ত্রী !? তাদেরও রয়েছে মাথা উঁচু করে দাঁড়াবার বা কথা বলার অধিকার । সেই অধিকার কেড়ে নিয়ে কোন সভ্য সমাজ বা রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখতে চাই আমরা পুরুষরা  ?
আসুন না একজন নারী ও কন্যা শিশুর প্রতি এগিয়ে গিয়ে বলি আমরা আছি তোমাদের সহযোগী বা সহযোদ্ধা হিসেবেই। সেই শুভ চেতনা ও মনুষ্যত্ববোধ সৃষ্টি হোক আমাদের সবার মাঝে ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com