1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

সংসদ অধিবেশনে যোগ দেননি ইমরান খান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নানা নাটকীয়তার পর পাকিস্তানের জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে।

শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায়) দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির এই অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে সর্বপ্রথম পবিত্র কোরআন শরিফ থেকে তেলাওয়াত করা হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন ও ফাতেহা পাঠ করা হয়।

আজকের অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার আসাদ কাইসার।

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি আজকের কর্মসূচির চার নম্বরে রয়েছে। বিরোধীরা পূর্ণ শক্তি নিয়ে সংসদে এলেও ট্রেজারি বেঞ্চের খুব কম সদস্যই উপস্থিত রয়েছেন অধিবেশনে। যোগ দেননি প্রধানমন্ত্রী ইমরান খানও।

ফ্লোর নেওয়ার সময় জাতীয় সংসদের বিরোধী দলের নেতা শেহবাজ শরীফ বৃহস্পতিবারকে একটি ঐতিহাসিক দিন হিসাবে স্বাগত জানিয়েছেন। পিএমএল-এন নেতার মতে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত পাকিস্তানের ভবিষ্যতকে ‘উজ্জ্বল’ করেছে।

এই অধিবেশনের উপরই নির্ভর করছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য। নিয়ম অনুযায়ী, অনাস্থা প্রস্তাবের সমর্থনে কমপক্ষে ১৭২টি ভোট পড়লেই মেয়াদ শেষের আগে ক্ষমতাচ্যুত হবেন ইমরান খান। সূত্র: ডন নিউজ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com