1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

আল-আকসায় ইসরায়েলি হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ২১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ১৫ এপ্রিল ভোরে ইসরায়েলি বাহিনী নিরীহ প্রার্থনাকারী ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার বাংলাদেশ তীব্র নিন্দা জানায়।

আজ সোমবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ ইসরায়েলি বাহিনীর দ্বারা আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে। এই ঘটনায় সারা বিশ্বের লাখ লাখ নির্যাতিত মানুষের সহানুভূতিও প্রকাশ করেছে। বাংলাদেশ বিশ্বাস করে, ধর্মের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার যা অবশ্যই সমুন্নত রাখতে হবে এবং বিশেষ করে পবিত্র রমজান মাসে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ধরনের হামলা বন্ধ, আহত বেসামরিক নাগরিকদের চিকিৎসায় বাধা দেওয়া, গ্রেফতার বন্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়।

বাংলাদেশ একটি সার্বভৌম ও স্বাধীন আবাসভূমির জন্য ফিলিস্তিনের জনগণের অবিচ্ছেদ্য অধিকারকে দৃঢ়ভাবে সমর্থন করে। দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করছে বাংলাদেশ। ফিলিস্তিন সমস্যার একটি স্থায়ী সমাধান শুধুমাত্র উভয় পক্ষের সৌহার্দ্যপূর্ণ সংলাপের মাধ্যমেই সম্ভব। এ লক্ষ্যে কাজ করার জন্য সব পক্ষকে আহ্বান জানায় বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com