1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

সংঘর্ষের মধ্যেও মসজিদুল আকসায় জুমার নামাজে দেড় লাখ মুসল্লি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ২৪৭ বার দেখা হয়েছে

 

জেরুজালেম ইসলামিক ওয়াকফ-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা।

এতে বলা হয়েছে, আল আকসার ওয়াকফ কাউন্সিলের পরিচালক আজ্জাম আল খতিব জানিয়েছেন, রমজানের তৃতীয় জুমায় আল আকসার ভেতর ও বাইর মিলে দেড় লাখেরও বেশি মুসল্লি জুমার নামাজে অংশ নিয়েছেন।

তিনি জানান, ইসরায়েলি নিষেধাজ্ঞা সত্ত্বেও ফিলিস্তিনিরা সব সময় রমজান মাসে আল আকসা মসজিদে শুক্রবার নামাজ আদায় করতে আসেন।

আল জাজিরা জানিয়েছে, গাজা ও পশ্চিম তীরের ৫০ বছরের কম বয়সী বাসিন্দাদের মসজিদে নামাজ পড়তে আসতে বাধা দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে আল কুদসের পুরাতন শহরের কয়েকটি রাস্তা বন্ধ করে রাখে তারা।

জুমার খুতবায় খতিব শায়খ ইউসুফ আবু সাফিনাহ সাম্প্রতিক দিনগুলোতে ইসলামের অন্যতম পবিত্র মসজিদে ইসরাইলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

গত কয়েক দিন ধরে মসজিদুল আকসার ভেতরে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর বেশ কয়েক দফা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এরই ধারাবাহিকতায় শুক্রবারও ফিলিস্তিনি মুসুল্লি ও দখলদারদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে অন্তত ৩১ ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। সূত্র: আল-জাজিরা

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com