1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ঈদে অতিরিক্ত ভাড়া না নেয়ার আহ্বান ওবায়দুল কাদেরের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ২২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জাতীয় স্বার্থে ঈদে ঘরমুখী মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া না নেয়ার জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের এ আহ্বান জানান তিনি।

যাত্রাপথে যাত্রীরা যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হয় সেদিকে কঠোরভাবে নজর দিতে বিআরটিএ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিন খোঁজখবর নিচ্ছেন। কোনোভাবেই যেন ঘরমুখী মানুষকে কোনো প্রকার ভোগান্তির শিকার হতে না হয়। তাহলে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

তিনি বলেন, বিগত যেকোনো সময়ের তুলনায় এবার দেশের সড়ক-মহাসড়কের অবস্থা অনেক ভালো। একসঙ্গে এত মানুষ ঘুরমুখী হওয়ায় একটু ধীর গতি হতে পারে, তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো তৎপর থাকতে হবে।

বিএনপি মহাসচিবের সরকার পতন আন্দোলনের ঘোষণা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, বিএনপির আন্দোলন হবে কোন বছর?

বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের (বিএনপির) আন্দোলনের নেতা কে? সামনের নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবে কে? তাদের চেয়ারম্যান তো দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। বিএনপি এখন পথহারা পথিকের মতো।

তিনি আরো বলেন, বিএনপিকে এ দেশের মানুষ চায় না। তাদের নেতিবাচক রাজনীতির কারণে দেশের মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপি দেশের মানুষের চিন্তা না করে ক্ষমতার চিন্তা করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com