1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

বন্ধ হয়ে গেলো ওয়েব র‌্যাংকিং সাইট অ্যালেক্সা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ মে, ২০২২
  • ৩২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দীর্ঘ ২৫ বছরের পরিষেবা শেষে বন্ধ হয়ে গেলো অ্যামাজনের মালিকানাধীন অ্যানালাইসিসভিত্তিক ওয়েবসাইট অ্যালেক্সা ডটকম। রোববার (১ মে) থেকে তাদের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে অ্যালেক্সা ডটকম এক নোটিশে জানিয়েছে।

নোটিশে বলা হয়েছে, দুই দশকের বেশি সময় ধরে ডিজিটাল গ্রাহক খুঁজেতে, তাদের কাছে পৌঁছাতে সাহায্য করার পর আমরা অবসরে গেলাম। এই দীর্ঘসময়ে বিষয়বস্তু গবেষণা, প্রতিযোগিতামূলক বিশ্লেষণ, কিওয়ার্ড রিসার্চসহ আরও অনেক কিছুর জন্য আমাদেরকে বেছে নেওয়ায় আপনাদের ধন্যবাদ।

ডিজিটাল এই সময়ে অ্যালেক্সা ডটকম এখন সবার কাছেই পরিচিত। ওয়েবসাইটের ট্রাফিকসহ বিভিন্ন বিষয়ে ধারণা পাওয়া যেতো অ্যালেক্সায়। এছাড়াও বিশ্বের ওয়েবসাইটগুলোর মধ্যে কোন সাইটের র্যাংক কত তাও দেখা যেতো অ্যালেক্সায়।

তবে অ্যালেক্সা তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়ায় আর সেই সুযোগ থাকছে না।

সূত্র: অ্যালেক্সা ডটকম

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com