1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

‘ভাইকে বাঘের চাইতেও বেশি ভয় পান ওবায়দুল কাদের’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ৫৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য (এমপি) একরামুল করিম চৌধুরী বলেছেন, আমি শেখ হাসিনার কর্মী। যারা আমাকে সরাইতে চাইছেন, আগামী ডিসেম্বরের মধ্যে আপনারাও থাকেন কিনা তা দেখার বিষয়। বেশি বাড়াবাড়ি ভালো না।

বৃহস্পতিবার (৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছো বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

একরামুল করিম চৌধুরী বলেন, কবিরহাটের লোকই তাকে (ওবায়দুল কাদের) এমপি বানাইছে। আজকে কবিরহাট তিন ভাগে বিভক্ত। নেতৃত্ব যদি ঠিক না থাকে, কবিরহাটের মানুষ কেন যাবে আপনাদের কাছে। খালি এমপিগিরি করার জন্য ঢাকায় বসে থাকলে তো হবে না।

তিনি বলেন, আজকে কবিরহাটের অনেকের রাগ, আমি কেন দুই আসনের জন্য বলেছি। আরে দুই আসনের জন্য বলেছি এজন্য যে কবিরহাটের মানুষ অবহেলিত। অবহেলিত মানুষকে বুকের মধ্যে টানার জন্য বলেছি। তারা আমাকে সৃষ্টি করে সদর-সুবর্ণচর পাঠিয়েছে।

ওবায়দুল কাদেরের প্রতি ইঙ্গিত করে একরামুল করিম চৌধুরী বলেন, ‌ভাইকে (আবদুল কাদের মির্জা) বাঘের চাইতেও বেশি ভয় পান। ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোম্পানীগঞ্জে মার্কা দেন নাই, কিন্তু কবিরহাটে কেন দেওয়া হলো? কারণ একটাই কবিরহাটের মানুষ ভালো। কোম্পানীগঞ্জের মতো মির্জা নাই এখানে।

তিনি বলেন, একজন ভাবি (ওবায়দুল কাদেরের স্ত্রী) মায়ের মতো। সেই ভাবিকে তাচ্ছিল্য করে বক্তব্য রাখছে। এটা কি পৃথিবীর মানুষ দেখে নাই? কিন্তু কোনো বিচার নাই। আমি শুধু এইটুকু বলেছি, ওই পরিবারের লোক। বাহ, আমার সাধারণ সম্পাদকগিরি বাদ।

কতদিন আপনি বাদ রাখবেন, রাখেন। মানুষ যখন ঘুরে দাঁড়ায়, মানুষের যখন মাথায় লাগে, তখন হিতাহিত জ্ঞান থাকে না। এখন মানুষ ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর জন্য তৈরি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com