1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

১৩৩ টাকায় কেনা সয়াবিন তেল বিক্রি ২০০ টাকায়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২
  • ৪৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চট্টগ্রাম নগরের সল্টগোলা ক্রসিং এলাকার মেসার্স আসহাব বাণিজ্যালয় নামে একটি দোকানে অভিযান চালিয়ে ৬ হাজার ১২০ লিটার ভোজ্যতেল মজুদ করে বেশি দামে বিক্রি করায় ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে র‌্যাব-৭ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যখন দামে কম ছিল, তখন পামওয়েল ও সয়াবিন তেল কিনে ড্রামে করে অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল।

ঈদের আগেই এসব তেল কম দামে কিনে মজুত করে রেখেছিলেন দোকানের মালিক। দোকানটিতে মোট ৬ হাজার ১২০ লিটার ভোজ্যতেল পাওয়া যায়।

তিনি বলেন, সয়াবিন তেল ১৩৩ টাকা করে কিনে মজুত করে রাখা হয়েছিল। আর এসব তেল বর্তমানে ২০০ টাকা কেজিতে বিক্রি করছিলেন দোকান মালিক ইলিয়াস। আর পামওয়েল তেল তিনি ক্রয় করেছিলেন ১২৭ টাকা ধরে।

বর্তমানে বিক্রি করছিলেন ১৮০ টাকা কেজি দরে। অবৈধভাবে তেল মজুত ও বেশি দামে তেল বিক্রি করায় দোকানের মালিক মোহাম্মদ ইলিয়াস হোসেনকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, এসব তেল আগের দামে বিক্রি করার জন্য দোকানদারকে নির্দেশ দেওয়া হচ্ছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com