1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের প্রতিবাদ সমাবেশ শনিবার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১৯৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হবে।

আজ শুক্রবার (৩ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতাকর্মীদের কটূক্তির প্রতিবাদে শনিবার বেলা ১১টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়, ২৩ বঙ্গবন্ধু এভিনিউর সামনে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হবে।

এতে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করবেন স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন এবং পরিচালনা করবেন সাধারণ সম্পাদক তারিক সাঈদ।

প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিবাদ সমাবেশে কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর দক্ষিন স্বেচ্ছাসেবক লীগের সকল ইউনিটের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

একইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতাকর্মীদের কটূক্তির প্রতিবাদে সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করবে কৃষকলীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী এমপি ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভাপতিত্ব করবেন কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র। প্রতিবাদ সমাবেশের সঞ্চালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।

শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ কৃষকলীগের দফতর সম্পাদক রেজাউল করিম রেজা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com