1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

শেরপুরে মোবাইল ভাঙ্গায় অভিমানে ছাত্রীর আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৪০৯ বার দেখা হয়েছে
বঙ্গনিউজবিডি রিপোর্ট : বগুড়া শেরপুরের সুঘাট ইউনিয়নে বড় ভাই মোবাইল ভেঙ্গে ফেলাই অভিমান করে মৌসুমী আক্তার (১৩) নামের এক অষ্টম শ্রেণীর ছাত্রী আত্মহত্যা করেছে। নিহত ছাত্রী কল্যাণী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ও সুঘাট ইউনিয়নের চকধিনাই এলাকার মোজাম হোসেনের মেয়ে।বুধবার (৮ জুন) সকাল ৯টায় তার নিজ ঘর থেকে গলার ফাঁস দেয়া অবস্থায় লাশ উদ্ধার করে। স্থানীয় মেম্বার নূরনবী মন্ডল জানান, রাত্রি নয়টার দিকে মৌসুমী আক্তার এর বড় ভাই পারভেজ হোসেন মৌসুমির মোবাইল নিয়ে ভেঙ্গে ফেলে। কিছু ব্যাপার নিয়ে দুজনের মাঝে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে তার মা এসে মৌসুমী আক্তার ও ভাই পারভেজকে বকাবকি করে। পরে সবাই ঘুমিয়ে পড়ে।

 

সকাল ৯ টার দিকে মৌসুমী ঘুম থেকে না উঠায় মা মৌসুমিকে স্কুলে যাওয়ার জন্য দরজায় গিয়ে ডাক দেয়। কোন সাড়া না পেয়ে পারভেজ ও মা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। পরবর্তীতে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় লাশ ঝুলতে দেখে চিৎকার করলে আত্মীয়-স্বজন এসে লাশটি উদ্ধার করে। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com