1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

গাজীপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ২৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গাজীপুরের কাপাসিয়া ও কালিয়াকৈরে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের আব্দুল কাদেরের ছেলে কিরণ মিয়া (৪৮) ও কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মজিদচালা এলাকার আব্দুর রশিদের ছেলে আব্দুস সোবাহান (৫৫)।

কাপাসিয়া থানার ওসি এ এফ এম নাসিম বলেন, শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কাইজলি বিলে মাছ ধরতে যান কৃষক কিরণ মিয়া। এসময় বজ্রপাতে গুরুতর আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কিরণ মিয়াকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের এস আই সোহেল মোল্লা বলেন, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মজিদচালা গ্রামের কৃষক আব্দুস সোবহান শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বৃষ্টিপাতের সময় বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে যান। এ সময় বজ্রপাতে মাঠেই তার মত্যু হয়। পরে স্থানীয়রা ওই কৃষকের পরিবারে খবর দিলে স্বজনরা তার লাশ নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com