1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

দেশে প্রথমবারের মতো সেতুর টোল বুথের দায়িত্বে নারীরা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৩১৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পদ্মা সেতুর টোল প্লাজায় প্রতিটি বুথে একজন পুরুষ ও একজন নারী কর্মী রাখা হয়েছে। দেশে এই প্রথম পুরুষের পাশাপাশি টোল প্লাজায় নারীদের দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, টোল আদায়ের দায়িত্ব পালন করতে পেরে নিজেদের আনন্দ প্রকাশ করেছেন নারী কর্মীরা।

এর আগে কোথায় নারীদের টোল প্লাজায় দায়িত্ব দেওয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রকৌশলীরা।

জাজিরা প্রান্ত থেকে জানা গেছে, নাওডোবা টোল প্লাজায় মোট ছয়টি বুথের মধ্যে পাঁচটি বুথে পুরুষের পাশাপাশি নারীরা দায়িত্ব পালন করছেন। তারা যানবাহন থেকে টোল আদায় করছেন।

এ বিষয়ে টোল আদায়কারী এক নারী জানান, পদ্মা সেতুতে টোল আদায় করার দায়িত্ব পেয়ে খুবই ভালো লাগছে। এর আগে সরকারি বিভিন্ন প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা আছে। আট ঘণ্টা করে দায়িত্ব পালন করছেন এই বুথে। মাদারীপুর সরকারি কলেজে স্নাতকোত্তরে পড়াশোনা করছেন তিনি।

গতকাল শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে টোলকর্মী তানিয়া আফরিন ১৬ হাজার ৪০০ টাকা টোল নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com