1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

বরগুনায় ঘরে ঢুকে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২৯৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার (২ জুলাই) রাত ৯ টার দিকে ঘরে ঢুকে জোর করে ধর্ষণ ও মারধর করেছে একই গ্রামের প্রভাবশালী প্রতিবেশী আকাব্বর কাজীর ছেলে বারেক কাজী। পরে গৃহবধূর মা টের পেয়ে বাহির থেকে দরজা তলা বন্ধ করে ডাক চিৎকার দিলে স্থানীয় ইউপি সদস্য জাহিদ মোল্লা তালা ভেঙে লোকজন নিয়ে ধর্ষক বারেক কাজীকে নিয়ে যায়।

ধর্ষণের শিকার ওই গৃহবধূর মা বলেন, আমার মেয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা থাকায় স্বামীর বাড়ি থেকে আমাদের বাড়িতে বেড়াতে আসে। বিয়ের আগ থেকেই অভিযুক্ত আমার মেয়েকে বিরক্ত করে আসছে।

বিয়ের পর যখন মেয়ে বাড়িতে আসে, তখনো কুপ্রস্তাব দেয়। গতকাল রাতে আমি ঘর থেকে বাইরে বের হলে অভিযুক্ত ঘরে ঢুকে আমার মেয়ের মুখ চেপে ধর্ষণ করে।

তিনি আরও বলেন, আমি অভিযুক্তকে ভেতরে রেখে দরজা তালাবদ্ধ করে আশপাশের লোকজন ডাকলে স্থানীয় ইউপি সদস্য জাহিদ মোল্লা লোকজন নিয়ে আসেন। তিনি তালা ভেঙে মেয়েকে মারধর করে অভিযুক্তকে ঘর থেকে বের করে নিয়ে যান। পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আমার মেয়েকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। আমার মেয়ে বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

তালতলী থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, রাতে ৯৯৯ ফোন পেয়ে থানা থেকে পুলিশ গিয়েছিল এবং ভিকটিমকে চিকিৎসার জন্য বরগুনা হাসপাতাল পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com