1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

বাইডেনের মধ্যপ্রাচ্য সফর ফিলিস্তিনি জাতির জন্য ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফরকে ফিলিস্তিনি জাতির জন্য একটি ‘অপ্রত্যাশিত ও অপ্রীতিকর ঘটনা’ বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন। বাইডেনের এই সফর মুসলিম ও আরব বিশ্বের জন্য ভালো কিছু বয়ে আনবে না। বরং এটি ইসরায়েল আরও বেপরোয়া আচরণ করকে সহায়তা করবে।

ইসলামি জিহাদ আন্দোলনের সিনিয়র নেতা আহমাদ আল-মুদাল্লাল আরবি বার্তা সংস্থা প্যালেস্টাইন টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।

তিনি বলেন, ফিলিস্তিন সংকট সমাধানে এই অপ্রীতিকর সফর কোনো ভূমিকা রাখতে পারবে না। ফিলিস্তিনি জাতি এই সফরের প্রতি বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করছে না। শুধুমাত্র আরব বিশ্বের ওপর ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা এবং তাদের প্রাকৃতিক সম্পদ লুট করার লক্ষ্যে বাইডেনের এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনের এই নেতা বলেন, চলতি সফরে বাইডেন বেথেলহামে গিয়ে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাতের যে পরিকল্পনা করেছেন তাতে ফিলিস্তিনি জনগণের কোনো লাভ হবে না বরং শুধুমাত্র দখলদার ইসরায়েলের স্বার্থ রক্ষিত হবে। মুদাল্লাল বলেন, বাইডেনের চলমান মধ্যপ্রাচ্য সফরের আরেকটি মূল লক্ষ্য ফিলিস্তিন ইস্যুকে চিরতরে মুছে ফেলে দখলদার ইসরায়েল সরকারকে একটি বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া এবং এ অঞ্চলে ইরান-ভীতি ছড়িয়ে দেয়া যাতে পারস্য উপসাগরীয় আরব দেশগুলো ওয়াশিংটন ও তেল আবিবের ওপর নির্ভরশীল থাকে।

তিনি ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, যে সাক্ষাতে ফিলিস্তিন ইস্যুকে চিরতরে মুছে ফেলার চেষ্টা করা হবে একজন ফিলিস্তিনি নেতা সে সাক্ষাতে মিলিত হতে পারেন না।

এদিকে, মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, চার দিনের এশিয়া সফরে এসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে আবারও নিশ্চয়তা দিয়ে বলেছে, পরমাণু ইস্যুতে প্রয়োজন হলে ইরানের ওপর শক্তি প্রয়োগ করা হবে। একই সাথে তিনি বলেন, ইরানের সাথে পারমাণবিক চুক্তি হলে ইসরায়েলের কোনো ভয় থাকবে না। সূত্র : প্রেস টিভি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com