1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

সময় বাড়লো এইচএসসির ফরম পূরণে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ২৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আবারও বেড়েছে। নতুন সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীরা ২৬ জুলাই পর্যন্ত ফরম পূরণ করতে পারবে। ফরম পূরণের ফি পরিশোধ করা যাবে ২৭ জুলাই পর্যন্ত। আগের সূচি অনুযায়ী ১৭ জুলাই ফরম পূরণের শেষ দিন ছিল।

গতকাল বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম আমিরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় ২৬ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। সোনালী সেবার মাধ্যমে ফি প্রদানের সময় ২৭ জুলাই পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। গত ৮ জুন থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। পরে সময় বাড়ানো হয়।

এবার বন্যার কারণে এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষাও পিছিয়ে যাচ্ছে। আগের ঘোষণা অনুযায়ী এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ছিল আগামী ২২ আগস্ট। তবে শিক্ষা বোর্ডগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রস্তুতির জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার মধ্যে দুই মাসের বিরতির দরকার হয়। তাই এসএসসি পরীক্ষা যদি আগস্টের মাঝামাঝিতে শুরু করা যায়, তাহলে এইচএসসি পরীক্ষা হবে অক্টোবর মাসে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com