1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ঢাবির ‘চ’ ইউনিটে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৩০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিএফএ (সম্মান) ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল (ফিগার ড্রয়িং) ফলাফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে ‘চ’ ইউনিটের চূড়ান্ত ফল ঘোষণা করেন। অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এ ফল ঘোষণা করা হয়।

এতে সর্বোচ্চ নম্বর (৮০.৫) পেয়ে প্রথম হয়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফারিয়া নওশিন আহমেদ আপন, ৭৯.৫ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন সরকারি গৌরীপুর কলেজের শিক্ষার্থী ঐশি রাণী মণ্ডল ও ৮০.৫ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন শাহ নেয়ামত উল্লাহ কলেজের কলেজের মো: ফরহাদ আলী।

২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় এ ইউনিটে ৭৪৪০ জন আবেদন করেন। নৈর্ব্যক্তিকে পাশ করা ১৫০২ জন শিক্ষার্থীর মধ্যে অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিটে মোট আসনসংখ্যা ১৩০টি। অঙ্কন পরীক্ষায় পাশ করা ভর্তিচ্ছু শিক্ষার্থী ২৪১ জন।

আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পরপরই ভর্তিচ্ছুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (https://admission.eis.du.ac.bd) থেকে ফল জানতে পারবেন। এছাড়া ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকাও অনুষদের ডিন অফিসে প্রদর্শন করা হয়। আবেদনকারীরা রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DUCHA টাইপ করে ১৬৩২১ নম্বরে সেন্ড করে ফিরতি মেসেজে ফল জানতে পারবেন।

এর আগে গত ১৭ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাতটি বিভাগীয় পর্যায়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে ‘চ’ ইউনিটের নৈর্ব্যক্তিক এবং ২ জুলাই ফিগার ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com