1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

গাজা সংকট : ঈদকে শ্রদ্ধা জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ১০১৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের প্রতি শ্রদ্ধা জানিয়ে হামাস ও ইসরায়েলকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শুক্রবার (১৪ মে) টুইটারে এক পোস্টে গুতেরেস লিখেছেন, ‘ঈদের চেতনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি গাজা ও ইসরায়েলে তাৎক্ষণিকভাবে সহিংসতা প্রশমন ও বন্ধের আবেদন জানাচ্ছি।’
তিনি আরো লেখেন, ‘অনেক নিরীহ বেসামরিক নাগরিক ইতোমধ্যে মারা গেছেন। এই সংঘর্ষ পুরো অঞ্চলে কেবল উগ্রবাদ ও চরমপন্থা বাড়িয়ে তুলবে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ফিলিস্তিনেও ঈদ উদযাপন করা হয়। কিন্তু উৎসবের এই দিনটিতেও হামলা বন্ধ রাখেনি ইসরায়েলি বাহিনী। এদিন ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় আরও ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গত সোমবার থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় এখন পর্যন্ত ১০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৮ জন শিশু ও ১১ জন নারীও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫৮০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

এদিকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘর্ষ নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার দ্বিতীয়বারের মতো যে জরুরি বৈঠক ডেকেছিল, যুক্তরাষ্ট্রের অমতের কারণে তা আটকে গেছে। এর আগে বুধবার একই ইস্যুতে নিরাপত্তা পরিষদ বিবৃতি দিতে যে বৈঠক ডেকেছিল, সেটিও যুক্তরাষ্ট্র আটকে দেয়।

নিরাপত্তা পরিষদ জানিয়েছে, এই ইস্যু নিয়ে রোববার তারা উন্মুক্ত পরিসরে আলোচনা করবে। সুত্র: ডয়চে ভেলে

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com