1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

করোনার দ্বিতীয় ডোজ আর পাওয়া যাবে না, দ্রুত টিকা নিন : স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২৩৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে এখনো প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। কিছুদিন পর আর দ্বিতীয় ডোজ পাওয়া যাবে না।

তিনি বলেন, দ্বিতীয় ডোজের জন্য আমাদের কাছে যে পরিমাণ টিকা সংরক্ষিত আছে, সেগুলোর মেয়াদ শেষ হয়ে যাবে। তাই যারা এখনো টিকা নেননি, তারা দ্রুত টিকা নিয়ে নিন।

রোববার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে নিপসম অডিটোরিয়ামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা সারাদেশে সফলভাবে টিকা কার্যক্রম পরিচালনা করছি। যার ফলে আমরা করোনা সংক্রমণকেও নিয়ন্ত্রণ করতে পেরেছি। কিন্তু এখনো অনেকেই দ্বিতীয় ডোজ টিকা নেয়নি। তাদের জন্য বলতে চাই, দ্বিতীয় ডোজ না নিলে কিন্তু তারা বুস্টার ডোজও পাবেন না। তাই, যারা এখনো প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ নেননি, দ্রুততম সময়ে তাদেরকে টিকা নিয়ে নেওয়ার অনুরোধ করছি। না নিলে কিন্তু পরে আর খোঁজেও পাবেন না।

তিনি বলেন, কয়েক দিন আগে করোনা সংক্রমণ আবারও বেড়েছিল। তবে, সেটি কমতে শুরু করেছে। চিকিৎসক-নার্সরা দারুণ কাজ করেছেন। নয়তো এমন ঘনবসতিপূর্ণ একটা দেশে সংক্রমণ নিয়ন্ত্রণ করা কঠিন হতো।

জাহিদ মালেক বলেন, করোনার সময়ে আমাদের স্কুল-কলেজগুলো বন্ধ করে দিতে হয়েছিল। এখনও যদি করোনাকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আবারও বন্ধ হয়ে যেতে পারে। তবে, করোনায় স্কুল-কলেজ বন্ধ হলেও মেডিকেল কলেজগুলো কিন্তু বন্ধ করতে হয়নি। স্কুল কলেজে অটোপাn দিলেও আমরা কিন্তু মেডিকেল কলেজগুলোতে অটোপাশ অ্যালাও করিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. আনোয়ার হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলানসহ আরও প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com