1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

তেলে বিপুল ভর্তুকি দিতে হচ্ছে, রিজার্ভ একদম কমে যাবে: কৃষিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, রিজার্ভ নিয়ে আমরা শঙ্কিত নই। তবে ভবিষ্যতের কথা ভেবে সতর্ক হয়েছি। এখন গোটা বিশ্বে একটা সঙ্কট চলছে। তাই আমাদের সাবধান হতে হচ্ছে। সাশ্রয়ী হলে এ সমস্যা মোকাবিলা করা যাবে।

রবিবার সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এক কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট এ কর্মশালা আয়োজন করে।

মন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। ফলে তেলে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে। এতে সরকারি গুদাম-রিজার্ভ একদম কমে যাবে। স্বাভাবিকভাবেই হুমকির মুখে পড়বে জাতি। তাই এখন একটু কষ্ট করে সেটা থেকে বেঁচে থাকার চেষ্টা করি।

মো. আবদুর রাজ্জাক বলেন, রিজার্ভ সঙ্কট ও জ্বালানিতে তেলের মূল্য বৃদ্ধি পেলেও দেশের চলমান মেগা প্রকল্পগুলো পুরোদমে চলবে। তবে যেগুলো খুব জরুরি নয়, সেগুলো ধীরগতিতে চলবে।

জ্বালানি তেল ও সারের দাম বৃদ্ধি কৃষি উৎপাদনে প্রভাব ফেলবে না। তবে কৃষকের লাভ কিছুটা কম হবে। আগামী বোরো মৌসুমে তাদের প্রণোদনা দেয়ার বিষয়টি বিবেচনা করবে সরকার।

কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত। এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ইন্সটিটিউটের মহাপরিচালক শাহজাহান কবির। আর চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা অঞ্চলের কৃষি গবেষণা ইন্সটিটিউটের পরিচালকরা কৃষিজ পরিসংখ্যান তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com