1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় কাতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৩১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ থেকে চিকিৎসা, আতিথেয়তা, ড্রাইভিং এবং আইটি খাতে দক্ষ ও আধা দক্ষ কর্মী নিয়োগ করতে চায় কাতার।

আজ রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে সৌজন্য সাক্ষাতে কাতারের শ্রম মন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন আল সামিক আল মারি এ কথা জানান। এসময় তিনি কাতারে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

সাক্ষাতে কাতারের শ্রমমন্ত্রী কভিড মহামারী সত্ত্বেও বাংলাদেশের স্থিতিশীল উন্নয়নের প্রশংসা করেন। তিনি বলেন, কাতার সক্রিয়ভাবে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ অনুসন্ধান করবে।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন অভ্যন্তরীণ ও বিদেশে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দক্ষতার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে তাকে বিস্তারিত তথ্য দেন। বাংলাদেশে এলএনজি সরবরাহে কাতার সরকারের সহযোগিতার প্রশংসাও করেন তিনি।

আফগানিস্তান, ফিলিস্তিন, চাদ এবং সুদানে মধ্যস্থতার জন্য কাতারের ভূমিকার প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সমস্যা সমাধানে কাতার সরকারের রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তার অনুরোধ জানান। এছাড়া বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ তুলে ধরেন এবং বিশেষ করে এসইজেডে কাতারের বিনিয়োগের জন্য অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com