1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে স্ত্রীর আরেক মামলা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের পেসার আল-আমিন হোসেনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছেন তার স্ত্রী ইশরাত জাহান। বুধবার ঢাকার একটি আদালতে পারিবারিক সহিংসতার অভিযোগ তুলে ২০১০ সালের পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইনের ১৫(১)(এ)(বি)(সি)/১৬(৫)(৬) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

শুনানির পর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফিউদ্দিন অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন। এ ছাড়া অভিযোগ আমলে নিয়ে ২৭ সেপ্টেম্বর আল-আমিনকে হাজির হওয়ার জন্য তলব করেন।

সর্বশেষ মামলায় ইশরাত অভিযোগ করেছেন, গত কয়েক বছর ধরে তার স্বামী ২ সন্তানের লেখাপড়ার খরচসহ তাকে ভরণপোষণ দেননি। ৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে আল-আমিনের মা তাকে টেলিফোন করে বলেন, তার ছেলে দাম্পত্য জীবন চালিয়ে যাবে না তবে ২ সন্তানের শিক্ষার খরচসহ তার ভরণপোষণ দেবে। কিন্তু এরপর তাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। মামলায় প্রতিমাসে ১০ লাখ টাকা করে ভরণপোষণ দেওয়ার জন্য আদালতে আবেদন করেছেন তিনি।

গত ১ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থানায় আল-আমিনের বিরুদ্ধে প্রথম মামলা দায়ের করেছিলেন ইশরাত জাহান। সেখানে তিনি অভিযোগ করেন, ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে আল-আমিন তাকে নির্যাতন ও লাঞ্ছিত করেছেন। এ ছাড়া আল-আমিন সন্তানসহ তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করেছে।

মঙ্গলবার নির্যাতন ও যৌতুকের দাবিতে স্ত্রীর দায়ের করা মামলায় আল-আমিন আত্মসমর্পণ করার পর হাইকোর্ট তাকে ৮ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com