1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

চলন্ত ট্রেনে অন্তঃসত্ত্বার সন্তান প্রসব করালেন মেডিকেল ছাত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দুরন্ত এক্সপ্রেসের যাত্রী ছিলেন এক অন্তঃসত্ত্বা নারী। আচমকা তার প্রসব যন্ত্রণা ওঠে। চলন্ত ট্রেনে কী করবেন ভেবে উঠতে পারছিলেন না অন্তঃসত্ত্বা পরিবারের লোকজন। এ অবস্থায় নিজে থেকে এগিয়ে এলেন এক তরুণী। তার সাহায্যে সন্তান প্রসব করলেন ঐ নারী।

মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের অনকাপল্লিতে এ ঘটনাটি ঘটেছে।

সংবাদমাধ্যম সূত্রের খবর, স্বজনের বাড়ি যাওয়ার জন্য শ্রীকাকুলামের বাসিন্দা ঐ অন্তঃসত্ত্বা নারী সেকন্দরাবাদ দুরন্ত এক্সপ্রেসে উঠেন। তার সঙ্গে ছিলেন অন্য আত্মীয়রা। অনকাপল্লি স্টেশন অতিক্রমের সময় হঠাৎ প্রসব বেদনা শুরু তার। যন্ত্রণায় কাতরাতে থাকলে ভেবে পাচ্ছিলেন না তার সঙ্গীরা। ঐ সময়ে এক তরুণী নিজে থেকে সাহায্য করতে এগিয়ে আসেন। নিজের পরিচয় দিয়ে জানান, তিনি একজন মেডিকেল ছাত্রী।

খবরে আরো বলা হয়, তরুণীর প্রচেষ্টায় চলন্ত ট্রেনে সন্তান প্রসব করেন ঐ মহিলা। হাঁফ ছেড়ে বাঁচেন তার পরিবারের লোকজন। ঐ তরুণীর ভূয়সী প্রশংসা করেন তারা। সহযাত্রীরাও মেডিকেল ছাত্রীকে সাধুবাদ জানিয়েছেন।

জানা গেছে, ঐ তরুণী একটি মেডিকেল কলেজের এমবিবিএস ছাত্রী। কোনো চিকিৎসার সরঞ্জাম ছাড়াই সাহসের সঙ্গে তিনি অন্তঃসত্ত্বাকে সাহায্য করেন। এজন্য রেলের কর্মকর্তাদের প্রশংসা পান মেডিকেল ছাত্রী। সন্তান ও মা দু’জনেই সুস্থ আছেন।

মেডিকেল ছাত্রী জানান, তিনি শুধু নিজের দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com