1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

বিরোধীদল যেন ঘরের বউ, যখন খুশি পেটাও: দুদু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিরোধীদল যেন ঘরের বউ, যখন খুশি তখন পেটাও। পরিণতি ভালো হবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন হবে। যারা এই আইন বাতিল করেছেন, তাদেরও বিচার হবে। স্বাধীনতা অর্জনের জন্য যেমন আমরা এক সাগর রক্ত দিয়েছি, প্রয়োজনে আরো রক্ত দেব।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি নেতা সেলিমা রহমান, বরকতউল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শামা ওবায়েদ, তাবিথ আউয়ালসহ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আওয়ামী লীগের সভাপতি, কথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিসির সঙ্গে বলেছেন, আওয়ামী লীগের অধীনে নিরপেক্ষ নির্বাচন হয়। গত ১৪ সাল ও ১৮ সালের নির্বাচন কত বড় জালিয়াতি সেটা আর বলার দরকার নেই। তারা গণতন্ত্রের কথা বলেন। অথচ, মোমবাতি জ্বালানোর মতো কর্মসূচিও তারা সহ্য করতে পারছেন না। মোমবাতিও তারা নিভিয়ে দিতে চান। আমি স্পষ্ট বলছি, এই সরকারের কাছে আমাদের একটাই দাবি সংসদ ভেঙে দেন। সরকার ভেঙে দেন। নাহলে, আন্দোলনের মাধ্যমে সরকার পতন করা হবে।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দেশ বাঁচাও ও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রফিকুল ইসলাম রিপন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com