1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ফরিদপুরে পুলিশের মামলায় বিএনপির ৬১ নেতা-কর্মীর জামিন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৬৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফরিদপুরে পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধাদানের ঘটনায় করা মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ জেলার ৬১ নেতা-কর্মীকে জামিন দিয়েছেন আদালত।

রবিবার বেলা সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ আকবর আলীর আদালতে হাজির হয়ে জামিন চান মামলার আসামিরা। আদালত আসামি ও বাদীপক্ষের আইনজীবীদের শুনানী শেষে সকলকে জামিনের আদেশ দেন।

জামিনপ্রাপ্ত নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাসুকুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর একটি মিছিল থেকে পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়। কোতয়ালী থানার এসআই মাসুদ ফকির বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর বিএনপির নেতারা উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের আগাম জামিন নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com