1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

ঘূর্ণিঝড় সিত্রাং: রাজধানীতে বৃষ্টিতে জীবনযাত্রা ব্যাহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৩৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে সৃষ্ট বৃষ্টি আজ (২৪ অক্টোবর) সকাল থেকেই ঢাকাবাসীর যাতায়াত দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দুপুর ১২টা পর্যন্ত ৯ ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

সকালে গণপরিবহন না থাকায় লোকজন, বিশেষ করে অফিস ও স্কুলগামীরা বৃষ্টির মধ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে হিমশিম খায়।

সিএনজিচালিত অটোরিকশা চালক ও রিকশাচালকদের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে দেখা গেছে।

সড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও ছিল কম।

আলিফ পরিবহনের অপারেশন ম্যানেজার মো. আশরাফ বলেন, বাসে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) আবু রায়হান মোহাম্মদ সালেহ জানান, নগরীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দিনমজুর ও অন্যান্য নিম্ন আয়ের মানুষদের কাজ ছাড়া অলসে সময় কাটাতে দেখা গেছে।

রবিবার রাত থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টির কারণে অনেকেই ঘরের মধ্যে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com