1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান

পোল্যান্ডে ইচ্ছাকৃত হামলার কোনো আভাস নেই : ন্যাটো প্রধান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ২০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পোল্যান্ডে আঘাত হানা ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হতে পারে বলে মন্তব্য করেছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলেনবার্গ।

ন্যাটো দূতদের বৈঠকে সভাপতিত্ব শেষে স্টলেনবার্গ বুধবার এ কথা বলেন। একইসাথে তিনি বলেছেন, এ যুদ্ধের চূড়ান্ত দায়ভার রাশিয়ার।

স্টলেনবার্গ বলেন, ঘটনার তদন্ত চলছে। ফলাফল জানার জন্যে আমাদের অপেক্ষা করতে হবে। তবে ইচ্ছাকৃত হামলা চালানোর কোনো আভাস আমরা পাইনি।

তিনি বলেন, প্রাথমিক বিশ্লেষণে বলতে পারি, এটি রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হতে পারে।

স্টলেনবার্গ আরো বলেন, তবে আমাকে স্পষ্ট করে বলতে দিন, এটি ইউক্রেনের দোষ নয়। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে অবৈধ যুদ্ধ চালিয়ে যাওয়ায় এর চুড়ান্ত দায়ভার তাদের।

উল্লেখ্য, ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের পূর্বাঞ্চলীয় পেশেভোডুফ গ্রামে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে দু’জন শ্রমিক নিহত হয়।

পশ্চিমা দেশগুলোর প্রতিরক্ষা জোট ন্যাটোর সদস্যরা ক্ষেপণাস্ত্রটি কোত্থেকে ছোড়া হয়েছে তা জানার চেষ্টা করছে।

এদিকে রাশিয়া শুরু থেকেই বলে আসছে এই বিস্ফোরণের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com